আবার ফিফার প্রেসিডেন্ট হলেন ইনফান্তিনো

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২৩, ০৮:০০ পিএম

আবার ফিফার প্রেসিডেন্ট হলেন ইনফান্তিনো

আবারো ফিফা সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। আজ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুননির্বাচিত হয়েছেন তিনি। এর ফলে ২০২৭ সাল পর্যন্ত ফিফা প্রধানের দায়িত্ব পালন করবেন সুইস এই আইনজীবি।

২০১৬ সালে তৎকালীন সভাপতি সেপ ব্লাটারের কাছ থেকে ফিফা প্রধানের দায়িত্ব গ্রহন করেন  ৫২ বছর বয়সি ইনফান্তিনো। আজ ২১১টি সদস্য দেশের প্রতিনিধিদের উচ্ছসিত প্রশংসার মধ্য দিয়ে তৃতীয় মেয়াদে ফিফা প্রধান নির্বাচিত হন তিনি।

রুয়ান্ডার রাজধানীতে অনুষ্ঠিত কংগ্রেসে ইনফান্তিনো উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন,‘ এখানে বিপুল সংখ্যক প্রতিনিধি আমাকে ভালোবাসেন এবং কিছু সংখ্যক আছেন যারা আমাকে ঘৃনা করেন। তবে আমি সবাইকে ভালোবাসি।’

Link copied!