আবার বাংলাদেশের কোচ হচ্ছেন হাথুরুসিংহে!

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২২, ০২:০৪ পিএম

আবার বাংলাদেশের কোচ হচ্ছেন হাথুরুসিংহে!

রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। টি টোয়েন্টি দলের কনসালটেন্ট হিসাবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ চালিয়েছেন শ্রীধরণ শ্রীরাম। তিনি প্রধান কোচ হবেন ওই ফরম্যাটে। আর চন্ডিকা হাথুরুসিংহেকে আবার কোচ হিসাবে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

হাথুরুসিংহে এর আগেও বাংলাদেশের দায়িত্বে ছিলেন। তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ইতিবাচক। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছিলেন এই শ্রীলংকান। 

তার অধীনে ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। ৫১টি ওয়ানডের মধ্যে ২৫টিতে জয় ছিল। ২৯টি টি টোয়েন্টি ম্যাচ থেকে ১০টি জয়। বাংলাদেশ ২১টি টেস্ট খেলে তার অধীনে। এর মধ্যে ৬টিতে জয় ছিল টাইগারদের। 

Link copied!