আবারো দারুণ বল করলেন মোস্তাফিজুর রহমান। এবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে নিলেন। মজার ব্যাপার হচ্ছে নিজের শেষ ওভারে ২ রান দিয়ে নেন ৩ উইকেট। কলকাতা ৯ উইকেটে ১৪৬ রানে থেমে যায়।
মোস্তাফিজ এই আইপিএল ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। বাঁ-হাতি এই বাংলাদেশী পেসার রান কম দিচ্ছেন। মূলত এজন্যই তিনি আইপিএলে ইফেকটিভ বোলার। আর দিল্লির একাদশে এখনো ড্রপ হননি। প্রতি ম্যাচেই এই মৌসুমে খেলেছেন।
সম্প্রতি তিনি টেস্ট ক্রিকেট ছেড়ে দেবেন বলে গুঞ্জন রয়েছে। সীমিত ওভারের ক্রিকেটের জন্য এই সিদ্ধান্ত তার।