গোলমেশিনে পরিণত হয়েছেন হালান্ড। প্রতি ম্যাচেই গোল করছেন এই তারকা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার একটি গোল করেছেন। আর ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে।
এছাড়া এ ম্যাচে গ্রিলিশ ও ফোডেন গোল করেছেন। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটির অবস্থান এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে।