সৌদি প্রো লিগে আবার হ্যাটট্রিক করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দামাকের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলেন তিনি। এর আগে এক ম্যাচে ৪ গোল করেছিলেন তিনি। আগের ম্যাচে অ্যাসিস্টে দলকে জিতিয়েছেন।
ইউরোপ ছাড়ার পর রোনালদো শেষ হয়ে গেছেন এমন অনেকে ভেবেছেন। অবশ্য যে ফর্ম এখন রোনালদোর এতে করে নতুন আশা দেখাচ্ছেন তিনি। সামনে আবার ইউরোপে তিনি ফিরতে পারেন।