জিম্বাবুয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে। গতকাল প্রথম ম্যাচেও তারা টসে জিতেছিল। আর ৩ ম্যাচের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে যায়। আজ বাংলাদেশের জয়ের বিকল্প নেই সিরিজ বাঁচাতে হলে।
প্রথম টি টোয়েন্টি ম্যাচে ১৭ রানে জেতে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ২০৫ রান তুলেছিল তারা। জবাবে বাংলাদেশ ১৮৮ রান তুলতে সক্ষম হয়।
দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। একাদশে এসেছেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ দল : লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।