আমি এখনো শিখছি : মোস্তাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২২, ০৭:০৮ পিএম

আমি এখনো শিখছি : মোস্তাফিজ

টি টোয়েন্টি ক্রিকেটে এখনো অনেক কিছু শিখতে হবে বিশ্বাস করেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ। এ ম্যাচের আগে কথা বলেছেন ফিজ। 

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৫ রানে হেরে যায়। তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ ১-১ এ শেষ হবে। আর হারলে অবশ্য সিরিজ ক্যারিবীয়দের। 

মোস্তাফিজ মনে করেন এখনো অনেক কিছু শিখতে হবে। তিনি বলেন,‘ অস্ত্রোপচার করানোর পর হয়তো এক–দেড় বছর আমার পারফরম্যান্স ভালো ছিল না। এরপর তো...তবে শেখার শেষ নেই। প্রতিদিনই শেখা যায়। আমিও চেষ্টা করছি আরও উন্নতি করতে...বিশ্বের অন্য ভালো বোলারদের মতো কীভাবে হওয়া যায়। ফিটনেসে উন্নতি আনা বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন—সবভাবেই শিখছি।

Link copied!