আমি নির্দোষ , আপনাদের মাঝে ফিরে আসবো : আবু নাইম সোহাগ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ০৬:২৫ পিএম

আমি নির্দোষ , আপনাদের মাঝে ফিরে আসবো : আবু নাইম সোহাগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ নিজেকে নির্দোষ দাবি করেছেন। বুধবার রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে প্রথমবার সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তিনি। 

ফিফা সোহাগকে ২ বছরের জন্য নিষিদ্ধ। ফুটবল ফেডারেশনের কেনাকেটায় হিসাব সঠিক ভাবে উপস্থাপন না করায় নিষেধাজ্ঞার খরগ নেমে আসে। 

সোহাগ বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেছেন,‘ অবশ্যই আমি নির্দোষ। আর স্পোর্টসের সর্বোচ্চ আদালত থেকে আমি নিজেকে সঠিক প্রমাণ করে ফিরে আসবো।  সকল কিছুর উত্তর দেবে। আমি আশা করি নিজের সম্মান, বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনতে পারব। ইন্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ফুটবলকে ভালোবেসেই ফুটবল ফেডারেশনে কাজ করেছি৷ অনেকে বলেছে রাত পর্যন্ত ভবনে থেকেছি তখন কাজ করেছি এ নিয়েই। পাঁচ বছরের অনেক ডকুমেন্টস সংগ্রহ করেছি।’

Link copied!