আমেরিকান ক্রিকেটে কোরি অ্যান্ডারসন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ০৯:৩৪ পিএম

আমেরিকান ক্রিকেটে কোরি অ্যান্ডারসন

 

সান ফ্রান্সিসকো নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন এই বছরের মাইনর লিগ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য অধীর অপেক্ষায়। এই টুর্নামেন্টকে আমেরিকান ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বললেন তিনি।

‘এই গ্রীষ্ম হতে যাচ্ছে আমেরিকান ক্রিকেট ইতিহাসের বড় ধাপ। জুলাইয়ে মাইনর ক্রিকেট লিগে খেলতে আমি উন্মুখ হয়ে আছি। আমেরিকান ক্রিকেটের জন্য এটা সত্যিই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।’- বলেন তিনি।

মাইনর লিগ ক্রিকেটের এবারের টাইটেল স্পন্সর সুনোকো। অফিসিয়াল পার্টনার আমেরিকার শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ান ফুড ব্র্যান্ড লক্ষ্মী।

এই মৌসুমে সর্বোচ্চ ১৫০ ম্যাচ খেলা হবে। আগস্ট সেপ্টেম্বরের এই প্রতিযোগিতার জন্য মে মাসে খেলোয়াড় ড্রাফট হবে। ২৬টি দলের অংশগ্রহণে হবে তৃতীয় আসর। ২০২১ সালে শহরভিত্তিক দলের এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।

Link copied!