রিয়াল মাদ্রিদ আবার মুখোমুখি হচ্ছে বার্সেলোনার। কোপা দেল রে‘র সেমিফাইনাল। অবশ্য ২ লেগের লড়াই। প্রথম লেগটি শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে (বাংলাদেশ সময় রাত ২টা)।
এল ক্ল্যাসিকো মানেই উত্তেজনা। তবে রিয়াল মাদ্রিদ ফর্মের তুঙ্গে রয়েছে। অন্যদিকে ইউরোপা লিগ থেকে বিদায় ও লা লিগার সর্বশেষ ম্যাচ হেরে তোপের মুখে জাভির বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জেতাটা কঠিন হয়ে যাবে। তারপরও আবার ২ লেগের ম্যাচ। ফাইনালে যেতে পারলে বড় ব্যাপার। তবে কাজ এতো সহজ হবে না।
লা লিগায় বার্সেলোনা শীর্ষে রয়েছে। সেখানেও রিয়াল মাদ্রিদ দ্বিতীয়স্থানে। দুই দলের অবিশ্বাস্য লড়াই সামনে। কোপা দেল রে তে কি হয় সেটাই এখন দেখার বিষয়। দুদল মুখোমুখি হলে তো বাড়তি উত্তেজনা দেখা দেয়। এবারো তার ব্যতিক্রম হবে না।