আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো : নেইমার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২৩, ১১:২২ পিএম

আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো : নেইমার

আগামী তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। কার্যত পুরো মৌসুমের জন্যই এই ব্রাজিলিয়ান তারকা ছিটকে গেছেন বলে পিএসজি জানিয়েছেন। তবে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন নেইমার। 

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলির বিরুদ্ধে খেলতে গিয়ে নেইমার গোঁড়ালির ইনজুরি পড়েন। সাম্প্রতিক সময়ে এই ডান গোঁড়ালির ইনজুরিতে নেইমারকে বেশ কয়েকবার মাঠের বাইরে চলে যেতে হয়েছে। বড় ধরনের কোন ঝুঁকি এড়ানোর লক্ষ্যে ক্ষতিগ্রস্থ লিগামেন্টে অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে বলে পিএসজির মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে। 

টুইটারে আত্মবিশ্বাসী নেইমার লিখেছেন, সাম্প্রতিক এই ইনজুরিতে তিনি মোটেই হতাশ নন। আরো বেশী শক্তিশালী হয়েই তিনি মাঠে ফিরবেন।  

পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোহায় নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হবে। পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগবে। আর এ কারনেই ধরে নেয়া হয়েছে চলতি মৌসুমে নেইমারের আর মাঠে নামান সম্ভব নয়। আগামী ৩ জুন লিগ ওয়ান মৌসুম শেষ হচ্ছে। আর পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যায় তবে সেটা পরের সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।

Link copied!