আর্জেন্টিনার লিগে বাংলাদেশকে ধন্যবাদ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০১:২৫ পিএম

আর্জেন্টিনার লিগে বাংলাদেশকে ধন্যবাদ

‘আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন’ লিগের একটি ম্যাচের আগে মাঠে লাল-সবুজের পতাকা টানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশকে। লিগ কর্তৃপক্ষ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সে দৃশ্য পোস্ট করে তাতে লেখে, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।’

লাতিন আমেরিকার দেশটিকে সমর্থন দিয়ে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছিল বাংলাদেশের সমর্থকরা। আর্জেন্টিনার পতাকা হাতে, জার্সি গায়ে জড়িয়ে, ভুভুজেলা বাজিয়ে মেসিদের প্রতিটি জয় রাস্তায় নেমে উদ্‌যাপন করেছিল এ জনপদের ফুটবলপ্রেমীরা।

 হুরাকেন ও বেনফিল্ড ম্যাচের আগে মাঠে বাংলাদেশের জাতীয় পতাকা টানিয়ে লিগ কর্তৃপক্ষ শ্রদ্ধা জানায়। যেখানে লেখা ছিল ,ধন্যবাদ বাংলাদেশ।

Link copied!