অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে কাল প্রীতি ম্যাচে পুঁচকে কুরাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি শততম আন্তর্জাতিক গোলের মাইলফলকও স্পর্শ করেছেন।
হ্যাটট্রিক করে মেসি তার এই গোলসংখ্যা ১০২’এ নিয়ে গেছেন। এই তালিকায় চির প্রতিদ্বন্দ্বী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো (১২২ গোল) ও ইরানের আলি দাইয়ের (১০৯ গোল) পরে তৃতীয় স্থানে রয়েছেন মেসি।