ইংলিশ প্রিমিয়ার লিগে অদম্য এখন ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার তারা আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে। নতুন ক্লাবে আসা অ্যান্টোনি এ ম্যাচে গোলও করেছেন। আর জয়ের নায়ক মার্কাস রাশফোর্ড। তিনি দুটি গোল করেন।
ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম একাদশে ছিলেন না। তারপরও সমস্যা হয়নি। ইউনাইটেড উড়ছে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইউনাইটেড এখন পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ১৫।