আল নাসরের জয়ের পর কি বললেন রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২৩, ০১:২৮ পিএম

আল নাসরের জয়ের পর কি বললেন রোনালদো

সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল বাতিনের বিপক্ষে নির্ধারিত সময়ের পর যোগ করা ১২ মিনিটে তিন গোল করে রুডি গার্সিয়ার শিষ্যরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলকে নিশ্চিত হার থেকে রক্ষা করেন আবদুলরহমান ঘারিব। পরের গোলটি করে লিড এনে দেন মোহাম্মদ আল ফাতিল।

শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ব্যবধান আরও বাড়ান মোহাম্মদ মারান। এতে করে ৩-১ গোলের ব্যবধানে ‘অবিশ্বাস্য’ জয় পায় আল নাসের। রোনালদোর ভাগ্য খারাপ। গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। আরেকবার গোলরক্ষককে পরাস্তও করে বলে কিক নিলেও প্রতিপক্ষ ডিফেন্ডার রুখে দেন। 

ম্যাচ শেষে অবশ্য রোনালদো সুন্দর বার্তা দিয়েছেন। ফেসবুকের বার্তায় লিখেছেন,‘ বিশ্বাস রাখতে হবে শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত। এগিয়ে চলো।’ হার মানতে চাইছেন না তিনি।  ৩৮ বছর বয়সে প্রতিদিন সকালে জেগে ওঠার বার্তা দেওয়া একজন ফুটবলারের জন্য সহজ ব্যাপার না। 

Link copied!