জর্দি আলবার ৮৫ মিনিটে করা গোলে ভর করে ম্যাচ জিতে নিল বার্সেলোনা। লা লিগায় রাতে তারা ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে। আর জয়সূচক গোলটি জর্দি আলবার।
ম্যাচের ২৬ মিনিটে ওসাসুনা ১০ জনের দলে পরিণত হয়। জর্জ লাল কার্ড নিয়ে মাঠ ছেড়ে যায়। বার্সেলোনা বাগে পেয়েও গোল করতে পারছিল না। অবশেষে তারা গোল করেছে ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে।
৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে বার্সেলোনা। শিরোপা নিশ্চিত হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।