স্পেনের লিগ লা লিগায় জয়ে মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ২-১ গোলে আলমেইরাকে হারিয়েছে। ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে আনে তারা।
রিয়ালের জয়ের নায়ক লুকাস ভাসকেজ ও ডেভিড আলাবা। আলাবা জয়সূচক গোলটি করেন। আর রিয়াল পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মৌসুম শুরু করে। ম্যাচের ৬ মিনিটে আলমেইরার রামাজানি গোল করেন। ৬১ মিনিটে ভাসকেজ একটি গোল শোধ করেন। আর আলাবা এনে দেন জয়।