আয়ারল্যান্ড গেলেন এবাদত মিরাজরা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২৩, ০৭:০৯ পিএম

আয়ারল্যান্ড গেলেন এবাদত মিরাজরা

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে ইংল্যান্ডের কন্ডিশন কঠিন হবে বলে মনে করছে বাংলাদেশ। এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারন ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে আইরিশদের। এজন্য স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে এমন কন্ডিশন চাইবে না আয়ারল্যান্ড।

মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের সাথে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরাজ বলেন, ‘কিছু ওয়ানডে সিরিজ জয়ের পর আমরা ভালো ছন্দে আছি। অনেক দিন পর ইংল্যান্ড যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতির সাথে মানিয়ে নেয়াটা গুরুত্বপূর্ণ।’

দুই গ্রুপে ভাগ হয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। লন্ডনের উদ্দেশ্যে প্রথমভাগে দলের কিছু খেলোয়াড় গতকাল রাত ১টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটে এবং দ্বিতীয়ভাগে বাকী খেলোয়াড়রা আজ সকালে দেশ ছাড়ে।

মিরাজ আরও বলেন, ‘আসন্ন সিরিজের জন্য আমাদের প্রস্তুতির  ধরনের প্রস্তুতির ধরনটা দুর্দান্ত ছিল। ইংলিশ উইকেট সম্পর্কে সিলেটের উইকেট আমাদের কিছুটা ধারণা দিয়েছে। সবাই খুব ভালো ছন্দে রয়েছে। হাতে সময় নিয়ে আমরা ইংল্যান্ড  যাচ্ছি। যাতে আমরা সেখানে আরও প্রস্তুতি নিতে পারি।’

পারিবারিক জরুরি প্রয়োজেন আইপিএলের মাঝপথেই দেশে ফিরেন লিটন দাস। আশা করা হচ্ছে, ২ মে দলে যোগ দিবেন তিনি। ইংল্যান্ডে দলের সাথে যোগ দিতে একই দিন মোস্তাফিজুর রহমানও দিল্লি ক্যাপিটালস ক্যাম্প ছাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়ে সাকিব ৫ মে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

৯ মে থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে।

Link copied!