আবুধাবিতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে জয় পেল বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা আয়ারল্যান্ডকে হারিয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় আসর বসবে। এখন শুরু হলো বাছাই।
বাংলাদেশ টস জিতে ব্যাট নেয়। অধিনায়ক নিগার সুলতানা নিজেও দারুণ ব্যাট করেছেন। ৫৩ বলে ৬৭ রান করেন তিনি ১০টি চার ও ১টি ছক্কার বিনিময়ে। এছাড়া ওপেনার শামিমা সুলতানা ওপেনিংয়ে ৪০ বলে তুলে আনেন ৪৮ রান। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে ১২৯ রানে সবকটি উইকেট হারায় আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল (১৯.৪ ওভার)। ১৪ রানে জয় বাংলাদেশের।