আয়ারল্যান্ড আজ বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি। গতকাল একমাত্র টেস্টটির তৃতীয় দিনে ২৮৬ রানে ৮ উইকেটে শেষ করেছিল তারা। আজ ২৯২ রানে অলআউট হয়। বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১৩৮ রান সেট হয়। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ের বন্দরে নোঙর করে। একমাত্র টেস্ট ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।
মিরপুরে একমাত্র টেস্ট ম্যাচটির প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২১৪ রান সংগ্রহ করেছিল। জবাবে বাংলাদেশ ৩৬৯ রান স্কোরকার্ডে জমা করে। আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে সবাইকে চমকে দিয়ে ২৯২ রান তুলে আনে টাকারের সেঞ্চুরিতে।
আজ টেস্টের চতুর্থ দিনে আয়ারল্যান্ডকে হারাতে বেগ পেতে হয়নি বাংলাদেশের। মুশফিক ফিফটি করেছেন। আগের ইনিংসে সেঞ্চুরি ছিল তার। তামিম ৩১ ও লিটন ২৩ রান করেন। মুশফিক ৫১ ও মুমিনুল ২০ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলো আয়ারল্যান্ড। শেষ ২ উইকেটে ৬ রান যোগ করে গুটিয়ে যায় আইরিশরা। আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট শিকার করেন পেসার এবাদত হোসেন। অ্যান্ডি ম্যাকব্রিনকে ৭২ ও গ্রাহাম হুমকে ১৪ রানে আউট করেন এবাদত। এই ইনিংসে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪টি, এবাদত ৩টি, অধিনায়ক সাকিব আল হাসান ২টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট নেন।