ইংল্যান্ডকে পাত্তাই দিল না ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২২, ১০:৪৭ পিএম

ইংল্যান্ডকে পাত্তাই দিল না ভারত

বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪৯ রানে হারাল ভারত। এই জয়ে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ভারত (২-০)। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রয়েছে নটিংহ্যামে।

ভারত আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে ১৭ ওভারে ১২১ রানে অলআউট ইংল্যান্ড। আগের ম্যাচেও ইংল্যান্ডের ব্যাটিংটা ভাল হয়নি। পরের ম্যাচেও ধরাশায়ী তারা। 

বিরাট কোহলি ১, রোহিত ৩১, ঋশভ ২৬, জাদেজা ৪৬ রান করেন। জর্ডান ৪টি ও গ্লেসন ৩ উইকেট নেন। এই রানে ভারত ভাল লড়াই করেছে। ভারতের পেসার ভুবনেশ্বর কুমার ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান মইন আলির (৩৫)। 

Link copied!