ইংল্যান্ডের অনুশীলন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১০:৫৭ পিএম

ইংল্যান্ডের অনুশীলন শুরু

টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। প্রায় ঘণ্টা তিনেকের অনুশীলনে পেসারদের নিয়ে বিশেষ কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। এ ছাড়াও স্পিনারদের বিপক্ষে ব্যাটারদের মানিয়ে নিতে হয়েছে আলাদা সেশন। 

১ মার্চ প্রথম ওয়ানডের আগে আরও তিন দফা অনুশীলনের সুযোগ মিলবে ইংল্যান্ডের। তবে টানা অনুশীলন ম্যাচ খেলায় শনিবার বিশ্রামে ছিল টিম টাইগার। রোববার  থেকে শুরু হবে ইংল্যান্ড বধের আনুষ্ঠানিক প্রস্তুতি।

Link copied!