ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে ফিরলেন তামিম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৮:৪৭ পিএম

ইংল্যান্ডের ওয়ানডে সিরিজে ফিরলেন তামিম

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, ফিরেছেন তামিম।

প্রথমবার ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বিজয়, রাব্বী, সোহান, নাসুম। ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড ঢাকায় আসবে। ৩টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড বাংলাদেশ। প্রথম দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে মিরপুরে। ১,৩ মার্চ দুটি ওয়ানডে মিরপুরে অনুষ্ঠিত হবে।

তৃতীয় ওয়ানডে রয়েছে চট্টগ্রামে। আবার প্রথম টি টোয়েন্টি রয়েছে চট্টগ্রামে। আর শেষ দুটি টি টোয়েন্টি আবার মিরপুরে ফিরবে। 

১৪ জনের ওয়ানডে দল: তামিম, লিটন, শান্ত, সাকিব, মুশফিক, রিয়াদ, আফিফ, হৃদয়, মিরাজ, তাইজুল, তাসকিন, মুস্তাফিজ, এবাদত, হাসান মাহমুদ

 

 

Link copied!