ইউএস ওপেনের রানী সিয়াটেক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২২, ০৪:৩৫ পিএম

ইউএস ওপেনের রানী সিয়াটেক

পোলিশ ২১ বছর বয়সী তারকা ৬-২, ৭-৬ (৭/৫) গেমে তিউনিশিয়ার ওনস জাবিরকে পরাজিত করে প্রথমবারের মত ইউএস ওপেন ও ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইগা সিয়াটেক। নিউইয়র্কের আর্থার এ্যাশে স্টেডিয়ামে এক ঘন্টা ৫২ মিনিটের লড়াইয়ে পঞ্চম বাছাই জাবিরকে সরাসরি সেটে পরাজিত করেন তিনি। 

এ নিয়ে ক্যারিয়ারের ১০ম শিরোপা জিতলেন এই পোলিশ তারকা। একইসাথে টুর্নামেন্টের ফাইনালে নিজের রেকর্ডকে আরো সমৃদ্ধ করে তুললেন। শেষ ১০টি ফাইনালে একটি সেটও না হেরে সবগুলোতে জয়ী হয়েছেন টেনিসের নতুন এই রানী।

Link copied!