ম্যানচেস্টার ইউনাইটেডকে কোনো সুযোগই দিল না সেভিয়া। প্রথম লেগে ২-২ গোলে ড্র ছিল। আর বৃহস্পতিবার ৩-০ গোলে ইউনাইটেডকে হারাল স্পেনের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে সেভিয়া।
সেভিয়ার ইউসুফ এন নেসরি জোড়া গোল করেছেন। অপর গোলটি লোইক বাদের। আক্রমণে ধার ছিল না রেড ডেভিলদের। আর রক্ষণে ভুল করে গোলগুলো হজম করেছে ইউনাইটেড।