ইউনাইটেডের পথে কাসেমিরো

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২০, ২০২২, ১১:১৭ এএম

ইউনাইটেডের পথে কাসেমিরো

রিয়াল মাদ্রিদ কোচ আগেই আভাস দিয়েছিলেন কাসেমিরোর দলবদল নিয়ে। শেষ পর্যন্ত তার কথায় সত্যি হল শুক্রবার। দ্রুতগতিতে দলবদলের সব কাজ সম্পন্ন করে এই ব্রাজিলিয়ানকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে আবার খেলতে নামছেন তিনি। 

দলবদলের কাসেমিরোর ফি সম্পর্কে কিছু জানায়নি রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার ইউনাইটেড কেউই। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুসারে, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে টানতে ৭০ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭০ কোটি টাকা খরচ করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, যার মধ্যে ৬০ মিলিয়ন ইউরো মূল দলবদলের ফি এবং ১০ মিলিয়ন ইউরো বোনাস।

 

Link copied!