ইউরোপা লিগ শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেডের হার দিয়ে। প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরেছিল ১-০ গোলের ব্যবধানে। আসরে টিকে থাকার লড়াইয়ে শেরিফের মাঠে তাই জয়ের বিকল্প ছিল না রেড ডেভিলদের।
ক্লাব ক্যারিয়ারে ৬৯৯ গোল হয়ে গেছে রোনালদোর। আর ১টি গোল করলে ৭০০ হয়ে যাবে। বিশাল অর্জনের সামনে সিআরসেভেন।
ম্যাচের ১৭তম মিনিটে সাফল্যও আসে। সানচোর গোলে ১-০ তে এগিয়ে যায় রেড ডেভিলরা। এরপর গোল করেন রোনালদো। তবে সেটা পেনাল্টি থেকে।
অপেক্ষার সমাপ্তি ঘটে ৩৮তম মিনিটে। শেরিফের ডি বক্সে দালত ফাউলের শিকার হলে, হলুড কার্ড দেখায় রেফারি। সেখান থেকে পাওয়া পেনাল্টিকে গোলে রূপান্তরিত করেন পর্তুগিজ তারকা।
ইউরোপা লিগ ও চলতি মৌসুমের প্রথম, সব মিলিয়ে ১০১ দিন পর গোল পেলেন রোনালদো। এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে গত মে মাসে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সবশেষ গোল করেছিলেন সিআরসেভেন। ক্লাব ফুটবলের ৭০০ গোলের মাইলফলক ছুঁতে, তার অপেক্ষা আর মাত্র ১ গোলের।