উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে ইন্টার মিলানের কাছে হারলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। গতরাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে একমাত্র গোলটি করেছেন ইন্টারের অ্যাটাকিং মিডফিল্ডার হাকান চাহানোগ্লু।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচের ১টিতে জয় পেয়েছে এবং একটিতে পরাজিত হলো বার্সেলোনা। এই অবস্থা ছিলো ইন্টার মিলানেরও। তাই গ্রুপে প্রথম পর্বের শেষ ম্যাচে দু’দলের জন্যই জয়টা গুরুত্বপূর্ণ ছিলো।
তবে দারুন আত্মবিশ^াসী হয়েই ইন্টার মিলানের মুখোমুখি হয় বার্সেলোনা। স্প্যানিশ লিগে টানা ছয় ম্যাচ জিতে আত্মবিশ^াসে ভরপুর ৭ ম্যাচে ৬ জয় ও ১ ড্রতে ১৯ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে টেবিলের শীর্ষে বার্সা।
অপরদিকে, মৌসুমের শুরু থেকেই ছন্দহীন ইন্টার মিলান। সিরি এ’ তে ৮ ম্যাচে সমান ৪টিতে জয়-হারে টেবিলের নবমস্থানে ছিলো মিলান। কিন্তু নিজেদের মাঠে বার্সাকে বড় ধাক্কা দিলো ইন্টার মিলান।