মিলান ডার্বি বলে কথা। অনেক উত্তেজনা ও রোমাঞ্চ ছিল বটে। কিন্তু ইন্টারমিলান বুধবার সান সিরোতে ৮ থেকে ১১ মিনিটের ঝড়ে দুটি গোল আদায় করে নেয়। ৩ মিনিটের ঝড়ে পাওয়া ২টি গোলে তারা এসি মিলানকে ২-০ তে হারিয়েছে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে গেল ইন্টারমিলান। আর ৯০ মিনিটে রয়েছে ফিরতি লেগে। ফাইনালে রিয়াল মাদ্রিদ নয়তো ম্যানচেস্টার সিটি আসবে। তাদের প্রথম লেগটি ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের ৮ মিনিটে গোল করেন এডিন জেকো। ১১ মিনিটে হেনরিখ মাখতেরিয়ান ব্যবধান দ্বিগুণ করেন। আরো একটি শট বারে লেগে না ফিরলে ইন্টারমিলান আরো ব্যবধানে এগিয়ে থাকতো।
আগামী ১৬ মে দ্বিতীয় লেগের খেলাটি রয়েছে।