বাঁ-হাতি স্পিনার ম্যাথু কুনেমানের ঘূর্ণিতে ইন্দোর টেস্টের প্রথম দিনই ১০৯ রানে অলআউট ভারত। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন কুনেমান। ১৬ রানে ৫ উইকেট নেন তিনি।
জবাবে প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে ৪৭ রানে এগিয়ে অসিরা।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত।