চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ রেকর্ডের ম্যাচ দেখেছে ক্রিকেট রোমান্টিকরা। বিপিএলে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। বরিশাল আগে ব্যাট করে ২৩৮ রান সংগ্রহ করে।
ইফতিখার ৪৫ বলে ১০০ করে অপরাজিত ছিলেন। সাকিব ৪৩ বলে করেন ৮৯ রান। সাকিব-ইফতিখারের ১৯২* রানের জুটি টি-টোয়েন্টি ইতিহাসে ৫ম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আর এমনি সেটা তৃতীয়।
বিপিএলে দলীয় সর্বোচ্চ রান রংপুর রাইডার্সের ছিল। আর সেটা ২৩৯ রানের। ২০১৯ সালে সে রেকর্ড হয়। ফরচুন বরিশাল করেছে ২৩৮ রান। সমান ২৩৮ রান করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জারস ২০১৯ সালে।