এক ওভারে ৩৫ রান তুলে বুমরাহর রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২২, ০৬:৫২ পিএম

এক ওভারে ৩৫ রান তুলে বুমরাহর রেকর্ড

টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। আর শিকার সেই ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। যিনি ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজের কাছে বিধ্বস্ত হন। ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ। টি টোয়েন্টিতে ওটাই ১ ওভারে সর্বোচ্চ।  

ইংল্যান্ডের বিপক্ষে চলমান এডজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলেন বুমরাহ। এরমধ্যে বুমরাহর অবদান ছিলো ২৯ রান। বাকী ৬ রান ছিলো অতিরিক্ত। এক ওভারে সর্বোচ্চ ও ব্যাটার হিসেবেও এক ওভারে সর্বোচ্চ রানের মালিক এখন বুমরাহ।  

ভারতীয়  ইনিংসের ৮৩তম ওভারে স্ট্রাইক পান এ ম্যাচের অধিনায়ক বুমরাহ। ব্রডের প্রথম ডেলিভারিতে চার মারেন বুমরাহ। পরের বলে ওয়াইডসহ বাউন্ডারি থেকে ৫ রান আসে। পরের ডেলিভারিতে নো-বলে ছক্কা মারেন বুমরাহ। এরপর দ্বিতীয় থেকে চতুর্থ বলে তিনটি বাউন্ডারি মারেন । পঞ্চম বলে আবারও ছক্কা হাঁকান বুমরাহ। আর ওভারের শেষ বলে ১ রান নেন তিনি। শেষ পর্যন্ত  ঐ ওভার থেকে আসে ৩৫ রান। যার সুবাদে  টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহকারী  হিসেবে  বিশ^ রেকর্ড হিসেবে নিজের নাম তুলেন বুমরাহ।

Link copied!