চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে আসছেন না। এমন গুঞ্জন রয়েছে। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানালেন আগামী ১৮ বা ২০ ফেব্রুয়ারির মধ্যেই কোচের নাম জানা যাবে।
ইংলিশ কাউন্টি দলের লোভনীয় অফারে বাংলাদেশে আসছেন না এই লঙ্কান কোচ। তবে নাজমুল হাসান পাপন জানালেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পছন্দের কোচদের তালিকায় এখনও আছেন হাতুরুসিংহে।
সিলেটে বিপিএল চলছে। সেখানে পাপন বলেন,‘ '১৮-২০ ফেব্রুয়ারী নতুন কোচ আসবে, কে আসবে এখনই বলবো না। হাতুরুসিংহে আসবে না সেটা তো আমি বলিনি, আপনারা কোথায় নিউজ পেয়েছেন?
আগামী মাসে ইংল্যান্ড আসবে। আর তার আগেই নতুন কোচের নাম জানা যাবে।