এবার অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল নারী ক্রিকেট দল। আজ টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারলো তারা। আগের ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছিল তারা।
বাংলাদেশ আগে ব্যাট করে ৭ উইকেটে ১০৭ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ১৮.২ ওভারে জয় নিশ্চিত করে (১১১/২)। ১০ বল হাতে রেখে ৮ উইকেটের জয় অস্ট্রেলিয়ার।বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ৫৭ রান করেন।