এবার লা লিগায় হেরে গেল বার্সেলোনা। ইউরোপা লিগ থেকে বিদায় নেওয়ার পর এবার স্পেনের লিগে ধাক্কা খেল স্প্যানিশ জায়ান্টরা। আলমেরিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে জাভির বাহিনী।
রিয়াল মাদ্রিদ থেকে ১০ পয়েন্টের লিড নেওয়ার সুযোগ ছিল। সেটা আর হলো না। ৭ পয়েন্ট বেশি নিয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে কাতালানরা। ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট বার্সার। আর রিয়ালের সেখানে ৫২।
ম্যাচের ২৪ মিনিটে বিলাল তাউরে আলমেরিয়াকে লিড এনে দেন। বার্সা আর এ ম্যাচে ফিরতে পারেনি। লা লিগা জয়ের স্বপ্নের হালকা হোঁচট জাভিদের। তবে এখনো ভাল সুযোগ রয়েছে।