এবার রাজার পাশে সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে জেতালেন চাকাভা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২২, ০৯:৩১ পিএম

এবার রাজার পাশে সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে জেতালেন চাকাভা

প্রথম ওয়ানডেতে দলকে সেঞ্চুরি করে জিতিয়েছিলেন সিকান্দার রাজা। সেবার তার পাশে সেঞ্চুরি করেন কাইয়া। আজ দ্বিতীয় ম্যাচে আবার অপরাজিত সেঞ্চুরি আর এবার তার পাশে সেঞ্চুরি করেন চাকাভা। অধিনায়ক আউট হলেও ম্যাচ শেষ করে বের হয়ে আসেন রাজা। 

দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। এবারও দ্বিতীয় ওয়ানডেতে হার ৫ উইকেটে। ১৫ বল হাতে রেখে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। 

বাংলাদেশ ২৯১ রানের টার্গেট দিয়েছিল। জবাবে জিম্বাবুয়ে ৪৭.৩ ওভারে জয় নিশ্চিত করে। রাজা ১১৭ রানে অপরাজিত ছিলেন। আর চাকাভা ১০২ রানে আউট হন। 

এর আগে বাংলাদেশকে লড়াকু স্কোর পাইয়ে দেন রিয়াদ (৮০) ও তামিম ইকবাল (৫০)। তৃতীয় ওয়ানডে ম্যাচটি ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। 

Link copied!