এবার লুক্সেমবার্গের বিপক্ষে রোনালদোর ঝলক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২৩, ০২:১০ এএম

এবার লুক্সেমবার্গের বিপক্ষে রোনালদোর ঝলক

লিচেনস্টেইনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো ২০২৪ বাছাইয়ের পরের ম্যাচে আবার রোনালদো জ্বলে উঠলেন। প্রথমার্ধেই রোনালদো ২ গোল করেন। পর্তুগাল ৪-০ গোলের লিড পেয়ে যায় প্রথমার্ধেই। অপর দুটি গোল জোয়াও ফেলিক্স ও বার্নাডো সিলভার। 

আল নাসরে যাওয়ার পর রোনালদো শেষ হয়ে গেছেন এমন গুঞ্জন ছিল। তবে ইউরোপে জাতীয় দলের জার্সিতে গোল পাচ্ছেন সিআরসেভেন। এখনো গোলের জন্য ক্ষুধার্ত তিনি। ভবিষ্যতে কি করবেন এটা রোনালদোই জানেন। এই ৩৮ বছর বয়সেও তিনি বেশ ফিট। 

এ ম্যাচটি পরে পর্তুগাল ৬-০ তে জেতে। অটাভিও ও লিয়াও গোল করেন পরে। এদিকে ইতালি ২-০ গোলে মাল্টাকে হারিয়েছে। ইংল্যান্ড সমান ব্যবধানে ইউক্রেনকে হারিয়েছে। 

Link copied!