আবার লা লিগায় গোল পেলেন রবার্ট লেভানডভস্কি। এবার জোড়া গোল করলেন ভ্যালাডোলিডের বিপক্ষে। বার্সেলোনা ৪-০ গোলে জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট এখন কাটালানদের।
টানা ২ জয়। আগের ম্যাচে গোল পেয়েছিলেন লেভা। আবারো গোলের দেখা পেলেন। বায়ার্ন মিউনিখের ফর্ম বার্সেলোনায় নিয়ে এসেছেন এই পোলিশ তারকা।
বার্সা পয়েন্ট টেবিলে বর্তমানে তিনে অবস্থান করছে।