এবার হকিতে সাকিব আল হাসান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৮:৩১ পিএম

এবার হকিতে সাকিব আল হাসান

ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (বিসিটি) দলের মালিকানা কিনেছেন টাইগারদের টেস্ট ও ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

অলরাউন্ডার সাকিবের কোম্পানি মোনার্ক মার্টের মাধ্যমে মালিকানা কিনেছেন  তিনি।

আজ রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ)। মোনার্ক মার্ট ছাড়াও দল কিনেছে এসিএমই, সাইফ পাওয়ারটেক, ওয়ালটন ও রূপায়ন গ্রুপ। ষষ্ঠ দলের  নাম এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের মত ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিতব্য  এ টুর্নামেন্ট  আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে।

আজ অনুষ্ঠানে উপস্থিত থেকে সাকিব বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে হকির সম্ভাবনা অন্য যেকোনো খেলার চেয়ে বেশি। তাই এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুশি।’

Link copied!