এমবাপ্পেকে গোল করিয়ে মেসির রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০১:৫৪ পিএম

এমবাপ্পেকে গোল করিয়ে মেসির রেকর্ড

ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিওনেল মেসি ও এমবাপ্পের জুটি জমে উঠেছে। শনিবার রাতে পিএসজি শেষ সময়ে জয় পেয়েছে। গোল করেছেন এমবাপ্পে। অবশ্য অ্যাসিস্ট করেছেন মেসি। এই অ্যাসিস্ট করে আরো একটি রেকর্ড করেছেন এই আর্জেন্টাইন। 

ক্লাব ক্যারিয়ারে মেসির এখন ৩০০ অ্যাসিস্ট। এর আগে বার্সেলোনায় ২৬৯টি অ্যাসিস্ট করেছিলেন। পিএসজিতে ৩১টি গোলে তার ভূমিকা রয়েছে। মেসি এ রাতে অ্যাসিস্ট করার পাশাপাশি দলকে জিতিয়েছেনও। দলের স্কোর ১-১ ছিল। ৯০ মিনিটে এমবাপ্পে গোলটি করেন ব্রেস্টের বিপক্ষে। 

পিএসজি এখন ১১ পয়েন্ট লিড নিয়ে শীর্ষে। শিরোপার সুবাস পাচ্ছে তারা। 

 

Link copied!