এশিয়া কাপ শ্রীলংকাতেই

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ০৫:০৮ পিএম

এশিয়া কাপ শ্রীলংকাতেই

রাজনৈতিক অস্থিরতার জন্য শ্রীলংকায় এশিয়া কাপ নিয়ে ছিল সংশয়। অবশ্য সে সংশয় উড়ে গেল। এই অস্থিরতার মধ্যে অবশ্য তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও খেলেছে। তাই এশিয়া কাপ করতে সমস্যা হবে না বলে মনে করে তারা।

এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা বলেন,আমরা শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট আয়োজনের ব‍্যাপারে খুব আত্মবিশ্বাসী। আমরা মাত্রই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেললাম, যেখানে দুটি টেস্ট ছিল।"

Link copied!