এশিয়া কাপে পাকিস্তানের দল ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২২, ০৫:০১ পিএম

এশিয়া কাপে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক দিনের সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি তিনি।

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দুই দলেরই নেতৃত্বে রয়েছেন বাবর আজম। জোরে বোলার হাসান আলির পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক জোরে বোলার নাসিম শাহকে।

এশিয়া কাপের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি এবং উসমান কাদির।

Link copied!