দলে দু’জন স্বীকৃত ওপেনার হিসেবে আছেন- আনামুল হক বিজয় এবং পারভেজ ইমন। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা পুরনে ব্যর্থ হওয়ায় দলে তাদের সুযোগ পাওয়াটা অনিশ্চিত।
দলে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি এবং অফ-ফর্মের কারনে এশিয়া কাপের টুর্নামেন্টের বাংলাদেশের ওপেনিং জুটিতে শূন্যতা তৈরি হয়েছে।
এশিয়া কাপের দলে বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে জিজ্ঞাসা করা হলে আজ টাইগারদের পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘বিজয় ও ইমন দলে দুই স্বীকৃত ওপেনার থাকলেও লোকাল ক্রিকেটে ইনিংস ওপেন করে- এমন বেশ কিছু ক্রিকেটার দলে আছেন। সেটা হতে পারে মুশফিকুর রহিম বা সাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজ ও মাহেদি হাসানকে নিয়ে চেষ্টা করতে পারি। তাই এশিয়া কাপ নিয়ে চিন্তা করার জন্য আমাদের কাছে অনেক বিকল্প রয়েছে।’