এশিয়া কাপ ২০২৩ এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এসিসি ‘মেন্স প্রিমিয়ার কাপে’ চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। একই সঙ্গে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলাও নিশ্চিত করেছে তারা।
ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৭ উইকেটে। এ জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন সন্দীপ লামিচানেরা।
সেপ্টেম্বরে পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপ ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাবর-রিজওয়ানদের পাকিস্তান ও রোহিত-কোহলিদের ভারতকে।