এশিয়ান কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২৩, ০৭:৫১ পিএম

এশিয়ান কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত

এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। মোট ছয়টি গ্রুপ রয়েছে। ভারত গ্রুপ ‘বি’-তে পড়েছে। যে গ্রুপে ভারতের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তান। ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, অস্ট্রেলিয়া আছে ২৯ নম্বর স্থানে। উজবেকিস্তান ৭৪ নম্বরে আছে। সিরিয়া আছে ৯০ নম্বর স্থানে। সেখানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারত ১০১ নম্বর স্থানে আছে।

অস্ট্রেলিয়া তো আবার ২০২২ সালের ফুটবল বিশ্বকাপেও খেলেছিল। নক-আউট পর্বে উঠেছিল। তবে ‘রাউন্ড অফ ১৬’-এ আর্জেন্টিনার ২-১ গোলে হেরে গিয়েছিল। যা দেখে বিশেষজ্ঞদের বক্তব্য, এটাই এবারের এশিয়ান কাপের ‘সবথেকে কঠিন’ গ্রুপ।

এবার কাতারে এশিয়ান কাপ হতে চলেছে। যে প্রতিযোগিতা আগামী বছর ১০ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের এশিয়ান কাপে যে ২৪ টি দল আছে, সেগুলির মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ের নিরিখে সবথেকে পিছিয়ে আছে ইন্দোনেশিয়া (১৪৯)। তার আগে আছে যথাক্রমে হংকং (ফিফা র‌্যাঙ্কিং ১৪৭), মালয়েশিয়া (ফিফা র‌্যাঙ্কিং ১৩৮), থাইল্যান্ড (ফিফা র‌্যাঙ্কিং ১১৪) এবং তাজিকিস্তান (ফিফা র‌্যাঙ্কিং ১০৯)। অর্থাৎ ফিফা ক্রমপর্যায়ের নিরিখে ২৪ টি দলের মধ্যে ১৮ তম স্থানে আছে ভারত।

 

Link copied!