চীনের হাংজুতে এশিয়ান গেমস রয়েছে। সেখানে নারী ফুটবল অংশ নেবে। কিন্তু পুরুষ ফুটবল দল অংশ নেবে না বলে জানা গেছে। অলিম্পিক এসোসিয়েশনে আজ বৈঠক ছিল সেখানে ফুটবলের কর্মকর্তারা এ ব্যাপারে চুপ ছিলেন। আর জানান, নারী দল অংশ নেবে।
এশিয়ান গেমসের শেফ দ্য মিশন ও বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার ডিসিপ্লিনের ব্যাপারে বলেন, ‘আজকের সভায় শুধু পুরুষ ফুটবল বাদ দেওয়া হয়েছে, রাখা হয়েছে নারী ফুটবল। এছাড়া বক্সিংকে অর্ন্তভূক্ত করা হয়েছে।’
আরচ্যারি, অ্যাথলেটিক্স, ক্রিকেট ফেন্সিং, ফুটবল ( মহিলা), বক্সিং হকি, গলফ, জিমন্যাস্টিক্স, কাবাডি, কারাতে, ব্রিজ, শ্যুটিং, তায়কোয়ান্দো, ভারত্তোলন, দাবা, সাঁতার এই ডিসিপ্লিনগুলোতে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে।