ওয়ানডে সিরিজ নিয়ে তামিমের আশা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২২, ০৮:৪৭ পিএম

ওয়ানডে সিরিজ নিয়ে তামিমের আশা

টেস্ট ও টি-টোয়েন্টি  হারলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। রবিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের আগে সাংবাদিকদের তামিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি, টি-টোয়েন্টি বা টেস্ট যেটাই  বলেন। আমি আশা করছি, ওয়ানডেতে ইতিবাচক কিছু হবে ‘

বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটের ভাল দল বলে দাবি করেন তামিম। তিনি বলেন,‘ এটা এমন এক ফরম্যাট যেখানে আমরা কমফর্টেবল। একই সাথে বলতে হয়, ওয়েস্ট ইন্ডিজও খুব ভালো খেলছে। আমাদেরকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, একটা সফরে যখন ম্যাচ জিততে পারছেন না, তখন সেটা সব সময় কঠিন। সাথে সাথে এটাও মনে রাখতে হবে, এটা এমন একটা ফরম্যাট যেখানে আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে। আমরা এই ফরম্যাটে অনেক ভালো দল, এতে  কোন সন্দেহ নেই।’

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ১৮টিতে, হেরেছে ২১টিতে। ২টি পরিত্যক্ত হয়। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়-হারের ব্যবধান কমানোর জন্য এই সিরিজটি ভালো সুযোগ বাংলাদেশের সামনে। 

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন। 

ওয়েস্ট ইন্ডিজ দল : নিকোলাস পুরান (অধিনায়ক), শামারাহ ব্রুকস, ব্রান্ডন কিং, রোভম্যান পাওয়েল, কেসি কার্টি, কাইল মায়ার্র্স, গুদাকেশ মোতি, কিমো পল, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, এন্ডারসন ফিলিপ ও জেইডেন সিলেস।

Link copied!