ওয়ানডেতে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৫, ২০২২, ১১:৫৬ এএম

ওয়ানডেতে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে প্রথম সিরিজ জয়ের স্বাদ নেয় জিম্বাবুয়ে। সেই সাথে এই ফরম্যাটে কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। অবশ্য ওয়ানডেতে বাংলাদেশ অন্যরকম। এটা তাদের পছন্দের ফরম্যাট। ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

এই মুহূর্তে ওয়ানডেতে বিশে^র সেরা দল বাংলাদেশ। ২০১৯ সালের ওয়ানডে বিশ^কাপের পর নয়টি দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে সাতটিতেই জিতেছে তারা। ২০১৯ সালে শ্রীলংকা ও ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে দু’টি সিরিজ হারে তারা। নিউজিল্যান্ডের কাছে হারের পর টানা পাঁচটি সিরিজ জিতে বাংলাদেশ। শ্রীলংকা-জিম্বাবুয়ে-আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে টাইগাররা। 

এই মুহূর্তে ওয়ানডেতে বিশ্বের সেরা দল বাংলাদেশ। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর নয়টি দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে সাতটিতেই জিতেছে তারা। ২০১৯ সালে শ্রীলংকা ও ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে দু’টি সিরিজ হারে তারা। নিউজিল্যান্ডের কাছে হারের পর টানা পাঁচটি সিরিজ জিতে বাংলাদেশ। শ্রীলংকা-জিম্বাবুয়ে-আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে টাইগাররা। 

ওয়ানডেতে বাংলাদেশের শক্তি স্পষ্ট। জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ সিরিজ হারলে সেটি হবে বড় ধরনের অঘটন। ২০১৩ সালের পর থেকে জিম্বাবুয়ের কাছে কোন সিরিজ হারেনি টাইগাররা। ঐ বছর ঘরের মাঠে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো জিম্বাবুয়ে। ঐসময় থেকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সব ম্যাচে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা। আগামীকাল বাংলাদেশ যখন তিন ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে নামবে তখন তাদের নজর থাকবে জয়ের সংখ্যাটা ২০’এ নেয়া। 

সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫০টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৮টিতে।

Link copied!