ওয়ানডেতে শেষবারের মত খেলতে নেমেছেন স্টোকস

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ০৭:২৮ পিএম

ওয়ানডেতে শেষবারের মত খেলতে নেমেছেন স্টোকস

 

 

চেষ্টার লি স্ট্রিটে বেন স্টোকস যখন মাঠে নামলেন তখন করতালি। প্রিয় খেলোয়াড়কে বিদায় জানাতে এদিন যেন গ্যালারি উপচে পড়ছে। সোমবার  দিনটা ইংলিশ তথা ক্রিকেট সমর্থকদের কাছে দুঃসহ স্মৃতি হয়েই রইল। ২০১৯ বিশ্বকাপ ফাইনালের নায়ক বেন স্টোকস এদিন হঠাৎ করেই ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। 

অবসরের ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারহামে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলব। এ ফরম্যাট থেকে আমি অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য এ সিদ্ধান্ত নেয়া ছিল অনেক কঠিন। এ ফরম্যাটে সতীর্থদের সঙ্গে যতক্ষণ খেলেছি, প্রতিটি মুহূর্তকে উপভোগ করেছি।’

স্টোকস আরও যোগ করেন, ‘আমি বুঝতে পারছি, এ ফরম্যাটে দলকে শতভাগ দিতে পারব না। কিন্তু দল তো এর চেয়ে বেশি কিছু প্রাপ্তির দাবিদার। টেস্ট ক্রিকেটে আমি সবটা উজাড় করে দিতে চেষ্টা করব। পাশাপাশি টি-টোয়েন্টিতেও ভালোভাবে মনোনিবেশ করতে পারব বলে মনে করি।’

 

Link copied!