আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাত্র ১ পয়েন্টের ব্যবধান নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে। নিউজিল্যান্ডের রেটিং ১২৫, ইংল্যান্ডের ১২৪।
১০৭ রেটিং নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় থেকে ষষ্ঠস্থান পর্যন্ত আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া (১০৭), ভারত (১০৫), পাকিস্তান (১০২) ও দক্ষিণ আফ্রিকা (৯৯)। ৯৫ রেটিং নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম থেকে দশম পর্যন্ত আছে যথাক্রমে- শ্রীলংকা (৮৭), ওয়েস্ট ইন্ডিজ (৭৩) ও আফগানিস্তান (৬৬)।
বার্ষিক হালনাগাদে আজ সর্বশেষ টেস্ট র্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি। ২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে র্যাংকিং প্রকাশ করা হয়।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতি হয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। এক ধাপ এগিয়ে ২৩৩ রেটিং নিয়ে অষ্টম স্থানে উঠলো বাংলাদেশ। ২৩০ রেটিং নিয়ে নবম স্থানে শ্রীলংকা। দুই ধাপ পিছিয়ে গেছে আফগানিস্তান। ছয় রেটিং খুইয়েছে তারা। ২২৬ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান।
টেস্টে ১২৮ রেটিং নিয়ে শীর্ষেই আছে অসিরা। অ্যাশেজের পর সদ্য পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে অস্ট্রেলিয়া। সেই সুবাদে শীর্ষস্থান আরও সুসংহত করেছে তারা। অস্ট্রেলিয়ার পরই ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এরপর যথাক্রমে আছে- নিউজিল্যান্ড (১১১), দক্ষিণ আফ্রিকা (১১০), পাকিস্তান (৯৩), ইংল্যান্ড (৮৮), শ্রীলংকা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭)। নবমস্থানে আছে বাংলাদেশ। তাদের রেটিং ৫১।